বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩১

অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে হেলেন

অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হেনেছে হেলেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ঘণ্টায় ৯০ কিলোমিটার শক্তির বাতাস নিয়ে ভারতের অন্ধ্র উপূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হেলেন। প্রবল বাতাসে গাছ চাপা পড়ে মাচিলিপত্তম ও গোদাবরি এলাকায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে এনডিটিভি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে আগে উপকূলীয় এলাকাগুলো থেকে ১১ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। তবে গোদাবরি এলাকার অন্তত ২০ জেলে নিখোঁজ রয়েছেন।

ভারতের আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় দুপুর ২টায় অন্ধ্র প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় মাচিলিপত্তম এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে। গত মাসে ঘূর্ণিঝড় পাইলিন অন্ধ্র উপকূলের যে অংশে আঘাত হেনেছিল, মাচিলিপত্তমের অবস্থান তার সামান্য উত্তরে। ভারতের আবহাওয়া অফিস বলছে, আঘাত হানার আগে বাতাসের বেগ বেশি থাকায় হেরেনকে প্রবল ঘূর্ণিঝড় বলা হয়েছিল। তবে উপকূলে পৌঁছানোর পর থেকে ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। ছয় ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে বলেও আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026