সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:১৬

জার্মানিতে বৈধভাবে ৫ বছর আর বিশেষ বিবেচনায় ৩ বছর থাকলে নাগরিকত্বের জন্য যোগ্য

জার্মানিতে বৈধভাবে ৫ বছর আর বিশেষ বিবেচনায় ৩ বছর থাকলে নাগরিকত্বের জন্য যোগ্য

জার্মানির পার্লামেন্ট নাগরিকত্বের আবেদনের শর্ত সহজ করে নতুন একটি আইন পাস করেছে। জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থী জোট পার্লামেন্টে এ প্রস্তাব উত্থাপন করে।

ডয়েচে ভেলে জানায়, শুক্রবার (১৯ জানুয়ারি) ৩৮২-২৩৪ ভোটে পাস হওয়া এ আইন অনুযায়ী, জার্মানিতে টানা ৫ বছর বৈধভাবে বসবাসকারী বিদেশিরা, নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। আগের আইনে এই সময়সীমা ছিল ৮ বছর। বিশেষ ক্ষেত্রে তিন বছর বসবাসকারী বিদেশিও যোগ্য বিবেচিত হতে পারেন।

দ্বৈত নাগরিকত্বের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। জার্মানির ফেডারেল পরিসংখ্যান কার্যালযের অনুযায়ি, বর্তমানে একটির বেশি দেশের নাগরিকত্ব আছে এমন ২৯ লাখ লোক দেশটিতে বসবাস করছে।

দেশটিতে জন্ম গ্রহণকারী শিশুর পিতামাতার একজন যদি বৈধভাবে ৫ বছর জার্মানিতে বসবাস করে থাকে তাহলে ওই শিশু সঙ্গে সঙ্গে নাগরিকত্ব পাবেন।

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ি, দেশটিতে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ বাস করে যাদের জার্মান পাসপোর্ট নেই, অথচ তাদের মধ্যে ৫০ লাখ মানুষ ১০ বছরের বেশি দেশটিতে বসবাস করছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026