সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪

লাটভিয়ায় মার্কেটের ছাদ ধ্বসে বহু মানুষ হতাহত

লাটভিয়ায় মার্কেটের ছাদ ধ্বসে বহু মানুষ হতাহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ লাটভিয়ায় চলছে শোকের মাতম। রাজধানী রিগায় একটি সুপারমার্কেটে ধসে পড়েছে বিশাল কয়েকটি দোকানপাট। ছাদ আর ধংস স্তুপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। পুলিশ প্রাথমিকভাবে ৩৭ জনের মৃত্যু নিশ্চিত করেছে। নিহতের মধ্যে তিন জন উদ্ধারকারীও রয়েছেন।

জরুরী সাহায্যকর্মীরা ছাদে আটকে পড়া মানুষদের উদ্ধারের সময় তাদের মৃত্যু হয়। পুলিশ বলছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারীরা নিহত ও আহত মানুষদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ একং উদ্ধারকারীরা বুধবার সারারাত ধরে উদ্ধার তৎপরতা চালিয়েছে। পুলিশ এই ঘটনায় একটি অপরাধ মামলা রুজু করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত রিপাবলিক এই দেশটিতে একটি দুর্ঘটনায় যে সংখ্যক মানুষ মারা গিয়েছিল। তার চেয়ে এবার অনেক বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে লাটিভিয়ার একটি নিউজ এজেন্সি দাবী করেছে। ভেতরে কত মানুষ আটকা আছে সে সম্পর্কে এখনও পুলিশ পরিস্কার কোন তথ্য দিতে পারেনি।

আত্নীয় স্বজনদের মোবাইল ফোনে রিং দিয়ে সম্ভাব্য আটকে পড়াদের খোঁজ খবর নেয়ার জন্য পুলিশ মাইকিং করেছে। ঘটনার প্রকৃত কারন এখনও অনিশ্চত। তবে পুলিশ এবং স্থানীয় জনসাধারণ বলছেন, ছাদে একটি বাগান নির্মাণ করা হচ্ছিল। এই বাগানের কারনেই আকষ্মিক ছাদ ধসের ঘটনা ঘটতে পারে। ব্রিটিশ পাইলট পল ট্রিবল তাঁর সহযোগি এলিজাবেথ ঘটনার সময় ওই সুপার মার্কেটে শপিং করছিলেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি‘র এক খবরে দাবী করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026