বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫২

স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টারের পদত্যাগ

স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টারের পদত্যাগ

স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় পদত্যাগ করলেন। সোমবার সংবাদ সম্মেলন করে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ খবর দিয়েছে বিবিসি।

জাতিগত সংখ্যালঘুদের মধ্য থেকে প্রথম ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন হামজা ইউসুফ। এ ছাড়া প্রথম মুসলিম হিসেবে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দেন পাকিস্তানি বংশোদ্ভূত এই স্কটিশ।

স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) প্রার্থী হিসেবে ২০১১ সালে প্রথমবারের মতো স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হনে হামজা ইউসুফ। এক বছর পর তাকে ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী করা হয়। চার বছর এ পদে দায়িত্ব পালন করেন তিনি।

এরপর হামজা ইউসেফ ধারাবাহিকভাবে পদোন্নতি পেতে থাকেন। ২০১৬ সালে তিনি পরিবহনমন্ত্রীর দায়িত্ব পান। এর দুই বছর পর বিচারমন্ত্রী এবং ২০২১ সালে স্বাস্থ্যমন্ত্রী হন।

২০২৩ সালে তৎকালীন ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর তার উত্তরসূরি হিসেবে ইউসুফকে বিবেচনা করা হয়েছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026