বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫২

পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান

পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান

পূর্ব লন্ডনের বাঙালি পাড়া হোয়াইট চ্যাপেলে অবৈধ অভিবাসী ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে ইউকে বর্ডার এজেন্সি ও পুলিশ।

৩০শে এপ্রিল মঙ্গলবার দুপুরে হোয়াইট চ্যাপেল এলাকা হঠাৎ করে চারদিক থেকে ঘিরে ফেলে ইমিগ্রেশন পুলিশ ও সাধারণ পুলিশ। এতে প্রায় ৬০ জন পুলিশ অংশ গ্রহণ করে অভিযানটিতে। বন্ধ করে দেয়া হয় রাস্তাঘাটের সবগুলো পয়েন্ট।

একে একে তল্লাশি শুরু করা হয় দোকানপাট, রেস্টুরেন্ট ও খোলা জায়গার সাধারণ স্টলগুলোতে। বৈধ কাগজপত্রের তল্লাশি থেকে রেহাই পাননি সাধারণ পথচারীরাও। প্রায় ৪ ঘণ্টা ব্যাপী অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে। অভিযান চলাকালীন সময়ে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় অবৈধ অভিবাসীদের অনেককে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়। এবারের অভিযানে অত্যাধুনিক ফেইস রিকোগনিশন ক্যামেরা ব্যবহার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইতিপূর্বে এরকম যন্ত্র ব্যবহার করতে দেখা যায় নি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে।

পূর্ব লন্ডনে ইতিপূর্বে এ রকম বড় অভিযান কখনো হয়নি। উক্ত অভিযানে কতজন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত এ সঠিক সংখ্যা জানানো হয়নি।

হোম অফিস জানিয়েছে রুয়ান্ডা নীতি বাস্তবায়নে এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় এই ল্যান্ডমার্ক নীতিটি চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছে।

ব্রিটেনে বৈধ কাগজপত্র নেই এমন অভিবাসীদের গ্রেপ্তারে অভিযানের আগাম ঘোষণা দিয়েছে দেশটির হোম অফিস। আকস্মিক অভিযানের আগাম তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026