বিশিষ্ট কবি ও বাংলাদেশের জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফির সম্মানে আজ ৮ই জুলাই সোমবার ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ভ্যালেন্স রোডের কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি কে এম আবুতাহের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, লেখক ও গবেষক ফারুক আহমদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, বিয়ানীবাজার পৌর সভার সাবেক মেয়র আব্দুস শুকুর, সাংবাদিক আব্দুর রশীদ, ব্যারিষ্টার আব্দুস শহীদ, সাংবাদিক আরিফ মাহফুজ, সাংবাদিক শামসুর রহমান সুমেল, কবি ময়নুর রহমান বাবুল, হাজী মোহাম্মদ হাবীব ও নোমান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা- সিলেটের কৃতি সন্তান সাংবাদিক মুস্তাফিজ শফির জাতীয় পর্যায়ে অবদান রাখায় অশেষ ধন্যবাদ জানান ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বক্তারা- বিমানের বর্ধিত হারে ভাড়া, ওসমানী বিমান বন্দরে অন্যান্য এয়ার লাইনকে সিলেটে নামতে না দেওয়া, প্রবাসীদের সহায় সম্পত্তি বেদখল ও প্রবাসীদের নির্যাতন, বিমান বন্দরে হয়রানী, বিমানের চেক ইন কাউন্টারে প্রবাসীদের সাথে হয়রানী, নতুন প্রজন্মদের দেশ মুখী করার পরিকল্পনা, জান মালের নিরাপত্তা বিধান, সাগর-রুনী হত্যা প্রভৃতি ইস্যু তুলে ধরেন।
সম্বরধিত অতিথি মুস্তাফিজ শফি তাঁর বক্তব্যে ইউকে বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান। তিনি বলেন- প্রবাসীদের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগ করতে হবে। সাংবাদিকদের মধ্যেও ঐক্য সৃষ্টি করতে হবে। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শক্তিশালী সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকতে হবে।
Leave a Reply