বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৪

হঠাৎ খোঁজে পাওয়া যাচ্ছে না এরশাদকে

হঠাৎ খোঁজে পাওয়া যাচ্ছে না এরশাদকে

শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রেসিডেন্ট পার্কের বাসায় নেই তিনি। কোথায় আছেন তাও কেউ জানাতে পারছেন না।

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে না- মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এরশাদ। বনানীতে তার কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে সাবেক এই প্রেসিডেন্টের মোবাইলে একটি ফোন আসে। উপস্থিত প্রত্যক্ষদশীদের তথ্যে মতে, এরপরই দ্রুত সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি। এ সময়ের পর থেকে রাত ৮টা পর্যন্ত এরশাদের খোঁজ মিলেনি। এরশাদের এই খোঁজ না মেলাকে রহস্যজনক মনে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এরশাদ তার ওপর চাপের কথা খোলামেলাভাবে বলেনও। এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, তোমরা আমাকে বিদ্রূপ করে লিখো না। এরশাদ সাহেব সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে- এমন কথা লিখো না। সব কষ্টের কথা বলা যায় না। আমি এক শৃঙ্খলিত রাজনীতিবিদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026