বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯

নতুন সরকার গঠন করলেন ফ্রান্সে প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু

নতুন সরকার গঠন করলেন ফ্রান্সে প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু রবিবার নতুন মন্ত্রিসভার তালিকা ঘোষণা করেছেন। খবর শাফাক নিউজের।

প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাকে পুনরায় নিয়োগ দেওয়ার মাত্র দুদিন পরই এ পদক্ষেপ নেন তিনি। এর মাধ্যমে গত এক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটল প্যারিসে।

নতুন সরকারে অভিজ্ঞ রাজনীতিক ও জ্যেষ্ঠ আমলারা স্থান পেয়েছেন। যারা গত সপ্তাহে লেকর্নুর প্রথম সরকার গঠনের চেষ্টায় যারা যুক্ত ছিলেন, তারাও আছেন।

বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন, বাজেটমন্ত্রী আমেলি দ্য মনশালিন ও পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল ব্যারো— এ তিনজনই আগের মন্ত্রিসভায় ছিলেন এবং তারা নিজেদের পদে বহাল থাকছেন।

এ ছাড়া প্রেসিডেন্ট মাখোঁর ঘনিষ্ঠ সহযোগী রোলান লেস্কুরে, যিনি অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনিও তার পদে বহাল থাকছেন।

লেকর্নু বলেন, আমি দায়িত্ববোধ থেকেই ফিরে এসেছি। ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটের এখনই অবসান ঘটাতে হবে।

তিনি আরও প্রতিশ্রুতি দেন, এ বছরের শেষ নাগাদ জাতীয় বাজেট পাস করানো তার সরকারের প্রধান অগ্রাধিকার হবে এবং ফ্রান্সের আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারই তার মূল লক্ষ্য।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026