শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মঙ্গলের উদ্দেশ্যে প্রেরিত ভারতের মহাকাশ যানটি চাঁদের কক্ষপথ অতিক্রম করেছে বলে জানিয়েছে, দেশটির মহাশূন্যবিষয়ক কর্তৃপক্ষ (আইএসআরও)।
গত ৫ই নভেম্বর এটি পৃথিবীপৃষ্ঠ ছেড়ে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলে পৌঁছুতে এখনও ৬৮০ মিলিয়ন কিলোমিটার পাড়ি দিতে হবে। আগামী বছর ২৪শে সেপ্টেম্বর মঙ্গল গ্রহে পৌঁছুবে বলে আশা করা হচ্ছে। আইএসআরও কর্মকর্তারা এনডিটিভিকে বলেন, ইতিহাসে প্রথমবারের মতো ভারতের তৈরি কোন মহাকাশযান গভীর মহাশূন্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে।