রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৮

সমস্যার আবর্তে নতুন বেনিফিট পদ্ধতি ইউনিভার্সাল ক্রেডিট

সমস্যার আবর্তে নতুন বেনিফিট পদ্ধতি ইউনিভার্সাল ক্রেডিট

সুমন আহমেদ: সংকটের মুখে পড়েছে টরি দলের সদ্য পরিচয়কৃত বেনিফট পদ্ধতি। এরইমধ্যে অল্প সংখ্ক কিছু মানুষ এই পদ্ধতিতে বেনিফিটের জন্য আবেদন করেছে। যাদের বেশিরভাগেই এই বিষয় নিয়ে অভিজ্ঞতা ভালো না। অন্যদিকে এমপিরা অভিযোগ করেছেন এই প্রকল্পের ৪২৫ পাউন্ডের বেশির ভাগই অব্যবস্থাপনার মধ্যে দিয়ে খরচ হয়েছে।

লক্ষ লক্ষ মানুষ যারা বিভিন্ন ধরনের বেনিফিট পাওয়ার যোগ্য তারা আগামীতে একটি নতুন পদ্ধতির মধ্যে দিয়ে যাবেন। নতুন এই প্রক্রিয়ায় আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে বেনিফিটের আবেদন করতে হবে। এবং আবেদনকারীরা মাসে একসাথে একটি নিদ্রিষ্ট পরিমান বেনিফিট পাবেন। এই প্রকল্পকে বলা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট।

কিন্তু এই পদ্ধতির ব্যবস্থাপনা শুরতেই পড়েছে সংকটে। কিছু সংখ্যাক মানুষ এই পদ্দতি আবেদন করেছেন যাদের এই প্র্রকল্প নিয়ে অভিজ্ঞতা ভালো নয়। এমপিরা বলছেন, এই প্রকল্পের শুরতে কম্পিটারের নতুন সিস্টেম খরচ বাবৎ বিশাল অর্থের অংকের খরচ হয়ে গেছে। যার পরিমাণ ১৪০ মিলিয়ন পাউন্ড। কিন্তু সরকার দাবী তুলনামূলকভাবে কম। এক প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, এই প্রকল্পের ব্যবস্থাপনা ছিল খুবই দূর্বল।

লেবার পার্টি থেকে অভিযোগ তোলা হয়েছে ক্যাবিনেট মিনিষ্টার ইয়ান ডানকান স্মিথ ও তার সহযোগীরা চেয়েছিলেন, এর দায়ভার একই বিভাগের সেক্রেটারীর ওপর বর্তাতে। কিন্তু সরকার এই াভিযোগ নাকচ করে দিয়ে বলছে, উচ্চ পদ্ধস্থ কর্মকর্তাদের ওপর পূর্ণ আস্থা আছে সরকারের। এসব বিষয়ের বাইরে এখন মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, কবে এই প্রকল্প সংকট কাটিয়ে কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026