শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৩

অসহায় পরিবারকে আর রহমান এডুকেশন ট্রাস্ট্রের নগদ ২ লক্ষ টাকা অর্থ সহায়তা

অসহায় পরিবারকে আর রহমান এডুকেশন ট্রাস্ট্রের নগদ ২ লক্ষ টাকা অর্থ সহায়তা

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে এলাহাবাদ রহমান মনজিলে আর রহমান এডুকেশন ট্রাস্ট এর পক্ষ থেকে এক অসহায় পরিবারকে দুই লক্ষ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার ৭ এপ্রিল সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের একটি অসহায় পরিবারকে ঘর নির্মাণ করতে নগদ দুই লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বিতরণ প্রদান করেন উপস্থিত ছিলেন- আর রহমান এডুকেশন ট্রাস্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল মালিক ও এলাহাবাদ ইসলামীয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক আরাবী প্রভাষক শায়েখ তৌহিদ হাসান, আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর উপদেষ্টা কমর উদ্দিন ও পীর আমিনুর রহমান, নির্বাহি সদস্য হাফিজ মাহমুদুর রহমান ও ফুরকান মোহাম্মদ মহসিন প্রমুখ।

বক্তারা কোরআন হাদিসের আলোকে বলেন, সমাজের কেউ অভাবগ্রস্ত হয়ে পড়লে তার খোঁজখবর নেবে, যখন সে ভালো কিছু লাভ করবে তখন তাকে শুভেচ্ছা জানাবে, যদি সে বিপদে পড়ে তাহলে সান্ত্বনা দেবে, মৃত্যুবরণ করলে তার জানাযায় শরিক হবে, তার অনুমতি ছাড়া তোমার ঘর এত উঁচু করবে না যে তার ঘরে বাতাস ঢুকতে পারে না।

কোনো ভালো খাবার রান্না করলে তাকে এর ঘ্রাণ ছড়িয়ে কষ্ট দেবে না, তার ঘরেও সে খাবার থেকে কিছু পৌঁছে দাও। যখন কোনো ফল কিনে তোমার বাড়িতে নেবে তখন হাদিয়াস্বরূপ তাকে সেখান থেকে কিছু দেবে। (তাবারানি, ফাতহুল বারি ১০/৫১৯)।

এ হাদিসে যা আছে তা অনেক সহিহ হাদিসে বর্ণিত আছে। সেখানে কোনোভাবে প্রতিবেশীর হক বলতে গিয়ে মুসলিম অমুসলিম পৃথক করা হয়নি। সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে গিয়ে নানা শ্রেণির নানা পেশার নানা মত ও পথের মানুষের মুখোমুখি হতে হয়। মুখোমুখি হতে হয় অমুসলিমদেরও। লেনদেন, ওঠাবসা, চলাফেরা, সাহায্য-সহযোগিতা ইত্যাদি নানা ক্ষেত্রে একজন মুসলমান ও একজন অমুসলমানের সাক্ষাৎ হতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026