শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১১

বিয়ে করছেন না ক্যাট

বিয়ে করছেন না ক্যাট

শী বিনোদন: রণবীর কাপুরের সঙ্গে প্রেম-রোমান্স আর বিয়ে নিয়ে বলিউডের ক্যাটরিনা কাইফ সম্পর্কে গুজব পাল্টা গুজবের শেষ নেই। কিছুদিন আগেও রণবীরের বোন কারিনাতো বলেই ফেলেন যে, রণবীর-ক্যাটের বিয়েতে তিনি নাচবেন। কিন্তু কাপুর পরিবার যতই তর্জন-গর্জন দেক না কেনো কাউকে বিয়ে করার ইচ্ছে নেই বলে নাকি সাফ জানিয়ে দিয়েছেন ক্যাটরিনা স্বয়ং। আপাতদৃষ্টিতে তাই সবারই মনে হচ্ছে, অবশেষে মনে হয় শেষ হতে চলেছে রণবীর-ক্যাটের আজব প্রেমের গজব কাহিনী।

এ বিষয়ে মেঙ্গলবার ভারতের একটি মিডিয়াকে দেয়া স্বাক্ষাৎকারে ক্যাট বলেন, খুব শিগগিরই আমি কাউকে বিয়ে বা কারো সঙ্গে সম্পর্কে জড়াচ্ছি না। এবং এটিই চূরান্ত সিদ্ধান্ত। আমি কাউকে বিয়ে করছি না। আমি জানি না, তবে যদিও বিয়ে করি সেটা ১০ থেকে ২০ বছর পর। রণবীর তাকে বিয়ে করতে চাইলে তিনি কি করবেন এমন প্রশ্নের জবাবে ক্যাট খোলামেলাভাবেই বলে দিয়েছেন যে, রণবীর তার পছন্দ মতো অন্য যে কোনো মেয়েকে বিয়ে করতে পারে।

কিছুদিন আগেও শোনা গিয়েছিল আসছে বড়দিনে রণবীর আর ক্যাট জুটি আবার একসঙ্গে ছুটি কাটাতে দেশের বাইরে যাবেন। এর আগেতো একবার ইতালির একটি নির্জন দ্বীপে ছুটি কাটাতে গিয়ে দুজনে পাপারাজ্জিদের কাছে ধরাও পড়েছিলেন। কিন্তু ক্যাটের মঙ্গলবারের মন্তব্য দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026