মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৩

সিসিক মেয়রের বিজয় দিবসে শুভেচ্ছা

সিসিক মেয়রের বিজয় দিবসে শুভেচ্ছা

শীর্ষবিন্দু নিউজ: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। মেয়র তার শুভেচ্ছা বাণীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

মেয়র বলেন, লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত বাঙালির বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বর্ণোজ্জ্বল দিন আজ। বিজয় উৎসবের মূলে রয়েছে লাখ শহীদের বুকের তাজা রক্ত আর অগণিত মানুষের সীমাহীন ত্যাগ। যা জাতীয় জীবনে অম্লান ইতিহাস।

এবারের বিজয় দিবসে জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে মেয়র বলেন, এই সংকটময় মুহূর্তে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সেই সঙ্গে শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026