শীর্ষবিন্দু নিউজ: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের রবিারের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিকে প্রতিহত করতেই সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশেই পরিবহন মালিকরা ঢাকা-সিলেট রুটে বাস ও ট্রেন চলাচলে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
যার ফলে ঢাকাগামী বাস ও শনিবার সকাল থেকে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রা স্থগিত করা হয়েছে। এতে ভীষণ বাধাগস্থ হতে সাধারণ জরগনের জীবনযাত্রা। মারাত্নকভাবে ব্যাহত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। পরিবহন সংকট থাকায় কোন ধরনের নিত্যপন্য সামগ্রী পরিবহন করতে পারছেন না ব্যবসায়ীরা।
সিলেট থেকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে ইচ্ছুক ১৮ দলীয় নেতাকর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন ১৮ দলীয় জোটের সিলেট মহানগর শাখার আহ্বায়ক ও মহানগর বিএনপির সভাপতি এম এ হক। মহানগর বিএনপির সভাপতি ও মহানগর ১৮ দলীয় জোটের আহ্বায়ক এম এ হক বলেন, সিলেট থেকে তাদের নেতাকর্মীদের গণতন্ত্র অভিযাত্রায় যোগ দিতে পথে পথে বাধা দেয়া হচ্ছে। তাদেরকে বাস রিজার্ভ দেয়া হচ্ছে না। সকল বাধা ডিঙিয়ে নেতাকর্মীরা ঢাকার কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান তিনি। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব এ অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে কারো প্রতি পুলিশের কোনো নির্দেশনা নেই।
ঢাকা-সিলেট কোচ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি তেরা মিয়া জানান, বাস চলাচলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমিতির (এনায়েতুল্লাহ) পক্ষ থেকে দূরপাল্লার বাসে ভাংচুর হতে পারে- এমন আশঙ্কায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন পেট্রল পাম্প ডিজেল ও সিএনজি বিক্রি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে শনিবার সকাল থেকে সিডিউল বিপর্যয়ের অজুহাতে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। সিডিউল বিপর্যয়ের কারণে ট্র্রেন ছাড়তে দেরি হচ্ছে বলে জানা যায় রেলওয়ে সূত্রে। তবে কবে ট্রেন ছাড়বে এ বিষয়ে কিছু বলতে পারেননি রেলওয়ে কতৃপক্ষ। সকল ধরনের পরিবহন বন্ধথাকায় সীমহীন দূর্ভোগে পড়েছেন সাধরাণ জনগণ।