সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৩

নির্বাচন কাভারেজ করতে বিদেশী ২৫ সাংবাদিক ঢাকায়

নির্বাচন কাভারেজ করতে বিদেশী ২৫ সাংবাদিক ঢাকায়

শীর্ষবিন্দু নিউজ: আজ ৫ই জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচন কাভারেজ করতে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ রোববার (৫ জানুয়ারি) দেশের ৫৯ জেলায় ১৪৭ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

শনিবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়- বিবিসি, রয়টার্স, আলজাজিরা এবং এনএইচকের সাংবাদিক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ভারত ও ভুটানের সাংবাদিকরা এরই মধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। এছাড়া ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া (এফওইএমবিওএসএ) এর প্রতিনিধিরাও নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকা পৌঁছেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026