সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৫

মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রোববার

মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন রোববার

শামীমা আক্তার: আগামী রোববার শপথ নিচ্ছেন নয়া মন্ত্রিসভার সদস্যরা। আজ এমপিদের শপথ নেয়ার পর মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। দুপুরে সচিবালয়ে আযোজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোশারাফ হোসাইন ভূইয়া এ তথ্য জানান।

রোববার বিকালে নতুন মন্ত্রিসভার শপথ সামনে রেখে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা সরকার গঠনের জন্য প্রেসিডেন্টের অনুমতি নেবেন বলে জানান রাষ্ট্রপতি আবদুল হামিদের সহকারী প্রেস সচিব মাহামুদুল হাসান। আজ সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। আর রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ হবে বলে জানান তিনি।

এদিকে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোশারাফ হোসাইন ভূইয়া জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষে রোববারই মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিদের শপথের পর দ্রুতই সরকার গঠনের সব প্রক্রিয়া শেষ করা হবে। চলতি মাসের শেষে দশম সংসদের অধিবেশন বসবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা যায়।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দেয়া তালিকা অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ দিলে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের শপথের ব্যবস্থা নেবে। যারা মন্ত্রী হবেন তাদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে। সংবিধান অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে সাংসদদের শপথ এবং এরপর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

প্রসঙ্গত: দশম জাতীয় সংসদ নির্বাচনের সাত দিনের মাথায় টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর সংসদে সংখ্যাগরিষ্ঠ এই দলের প্রধান হিসাবে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হসিনা। আর বিএনপি ও তাদের শরিকদের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট হয়, যাতে ২৩১টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। নবনির্বাচিত সাংসদরা বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে থেকে শপথও নিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026