বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:১৯

মহাশূন্য থেকে সরাসরি টিভি অনুষ্ঠান

মহাশূন্য থেকে সরাসরি টিভি অনুষ্ঠান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: এবার পৃথিবীতে বসে মহাশূন্যে থেকে সরাসরি টিভি অনুষ্ঠান দেখা যাবে। আন্তর্জাতিক মহাশূন্য স্টেশন ট্র্যাকিং এর মাধ্যমে এটি করতে যাচ্ছে ব্রিটেনের টিভি চ্যানেল-৪। লাইভ ফ্রম স্পেস (মহাশূন্য থেকে সরাসরি) শিরোনামের অনুষ্ঠানটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের মাধ্যমে ব্রিটেনসহ আরও ১৭০টি দেশ সম্প্রচার করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) খুঁটিনাটি ছাড়াও পৃথিবীর কক্ষপথের হাই-ডেফিনিশন ইমেজ অনুষ্ঠানে দেখানো হবে।

ব্রিটিশ ট্যালেন্ট সার্চ প্রোগাম দ্য এক্স ফ্যাক্টর এর স্বনামখ্যাত বিচারক ডারমট ও লিয়্যারি অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন। অনুষ্ঠানে হাউসটনের নাসা মিশন কন্ট্রোলের মাধ্যমে একজন নভোচারীর সঙ্গে কথা বলতে দেখা যাবে তাকে। দ্য আইএসএস নামে এই ১’শ বিলিয়ন ডলারের প্রজেক্টটির সঙ্গে এক ডজনের মতো দেশ যুক্ত। ২০০০ সাল থেকে প্রজেক্টটি পরিচালিত হয়ে আসছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026