শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০

ভোটারদের প্রকৃত ইচ্ছায় গঠিত সরকারের পাশে থাকবে রাশিয়া

ভোটারদের প্রকৃত ইচ্ছায় গঠিত সরকারের পাশে থাকবে রাশিয়া

ভোটারদের প্রকৃত ইচ্ছার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাংলাদেশের যে কোন সরকারকে সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত রাশিয়া। সদ্যসমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশটির তরফে শুক্রবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও গণমাধ্যম বিভাগের বিবৃতিতে বলা হয়, ৫ই জানুযারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে। প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করেছে।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া বাংলাদেশের এমন সরকারের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্বপূর্ণ যে কোন সহযোগিতা দিতে প্রস্তত রয়েছে, যে সরকার দেশের ভোটারদের প্রকৃত ইচ্ছায় নির্বাচিত। একই সঙ্গে দেশটি আশা করে বন্ধুপ্রতিম বাংলাদেশের সরকারী ও বিরোধী দল অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃঢ় করতে কেউই সংবিধানের বিধিবিধানের বাইরে যাবে না।

সূত্র: মানবজমিন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026