রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৫

সংখ্যালঘুদের ওপর সহিংসতায় সমর্থন দেয়া বন্ধ করুন

সংখ্যালঘুদের ওপর সহিংসতায় সমর্থন দেয়া বন্ধ করুন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সহিংসতায় সমর্থন দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জেন পিসাকি বলেছেন, আমরা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও রাজনীতিতে যারা নেতৃত্ব দিতে চান, আইন-শৃঙ্খলা নিশ্চিতে তাদের অবশ্যই সব কিছু করতে হবে এবং বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতায় সমর্থন দেয়া, উস্কানিমূলক বক্তব্য ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকতে হবে। একটি প্রশ্নোত্তর পর্বে গতকাল তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেন তিনি। ওই মুখপাত্র কঠোর ভাষায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানান ও বলেন রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতা গ্রহণযোগ্য কোন উপাদান নয়। তিনি বলেন, আমরা সাম্প্রতিক সহিংস ঘটনাপ্রবাহে নিশ্চিতভাবেই হতাশ। আমরা কঠোরতম ভাষায় এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026