বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৩

মুম্বাইয়ে আধ্যাত্মিক নেতা বুরহানুদ্দিনের বাসভবনে পদদলিত হয়ে নিহত ১৮

মুম্বাইয়ে আধ্যাত্মিক নেতা বুরহানুদ্দিনের বাসভবনে পদদলিত হয়ে নিহত ১৮

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মুম্বাইয়ের মালবার হিলে শিয়া ইসমাইলি সম্প্রদায়ের শাখা দাউদি বোহরা’র আধ্যাত্মিক নেতা সৈয়েদনা মোহাম্মদ বুরহানুদ্দিনের বাসভবনে পদদলিত হয়ে অন্ততপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আগের দিন শুক্রবার সকালে বুরহানুদ্দিনের মৃত্যু হলে অনুসারীরা তার বাসভবনে জড়ো হতে শুরু করে। এরই এক পর্যায়ে রাত দেড়টার দিকে পদদলনের ঘটনা ঘটে। শনিবার দিনের শুরুতে গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

দূর্যোগ নিয়ন্ত্রণ বিভাগ জানিযেছে, আহত অন্তত ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে এবং অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাউদি বোহরা সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা মোহাম্মদ বুরহানুদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তার বয়স হয়েছিল ১০২ বছর। শনিবার সকালে দক্ষিণ মুম্বাইয়ের ভেন্দি বাজারে তার দাফন অনুষ্ঠিত হবে।

ভারতীয় দুর্যোগ নিয়ন্ত্রণ কর্মকর্তারা ও পুলিশ জানিয়েছে, শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাসভবন সাইফি মহলে বুরহানুদ্দিনের লাশ রাখা হয়েছিল। তবে কী কারণে হঠাৎ এই পদদলনের ঘটনা ঘটল তা পরিষ্কারভাবে জানাতে পারেননি তারা। নিহতদের ১৭ জনের মৃতদেহ সাইফি হাসপাতালে ও এক জনের মৃতদেহ কুমবাল্লা হিল হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিযেছেন তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026