বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫০

ডায়াবেটিক রোগীদের জন্য গুগলের কনট্যাক্ট লেন্স

ডায়াবেটিক রোগীদের জন্য গুগলের কনট্যাক্ট লেন্স

শরীর স্বাস্থ্য ডেস্ক: ডায়াবেটিক রোগীদের জন্য অভিনব কনট্যাক্ট লেন্স তৈরি করেছে গুগল। সুগার লেভেল পরীক্ষা করার জন্য এখন আর ডায়াবেটিস আক্রান্তদের বার বার সুইয়ের খোঁচা নেয়া লাগবে না। লেন্সটি চোখের পানিতে গ্লুকোজ লেভেল শনাক্ত করতে সক্ষম।

বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অনেকের দিনে ১০ বারের মতো সিরিঞ্জ ফুটিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ পরীক্ষা করতে হয়। গুগল তাদের গোপন এক্স-ল্যাবে গত ১৮ মাস ধরে এই লেন্সটি তৈরি করেছে। এটা দেখতে সাধারণ লেন্সগুলোর মতো হলেও এর মধ্যে রয়েছে ক্ষুদ্রাকৃতির গ্লুকোজ সেন্সর আর তারবিহীন ট্রান্সমিটার। লেন্সের ভেতরে প্রতিস্থাপন করা হয়েছে হাজার হাজার ক্ষুদ্র ট্রানজিস্টর। আর রয়েছে চুলের থেকেও সরু এন্টেনার বলয়। এত ক্ষুদ্রাকৃতির যন্ত্রাংশগুলো এতো ছোট আকৃতির মধ্যে সংস্থাপন করা অত্যন্ত দুরূহ একটি কাজ বলে মন্তব্য করলেন শীর্ষ গবেষকদের একজন ব্রায়ান ওটিস। লেন্সটির বাজারজাত করার জন্য গুগল অংশীদারের খোঁজে রয়েছে। লেন্সের মধ্যে এতগুলো ইলেক্ট্রনিক যন্ত্রাংশ সংযুক্ত করা হলেও এটা দেখার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করে না।

কেননা, এগুলো স্থাপন করা হয়েছে চোখের মণি এবং আইরিসের বাইরে। ব্রায়ান ওটিস আরও জানান, প্রতি সেকেন্ডে রিডিং দিতে পারে এমন একটি প্রোটোটাইপ তারা পরীক্ষা করছেন। এছাড়াও, গ্লুকোজ লেভেল বৃদ্ধি বা হ্রাসের সতর্ক বার্তা ব্যবহারকারীকে আগেভাগেই দেয়া সম্ভব কিনা সে বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। এ রকম একটি মেডিকেল ডিভাইস তৈরি করার জন্য কয়েক বছর আগে গবেষণা শুরু হয় ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে। এখনও বিভিন্ন স্থানে গবেষণা চলছে। গুগলের এ অভিনব লেন্স তৈরিতে কতজন কাজ করেছেন সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করতে সম্মত হয়নি গুগল। এটা এখনও বাজারে আসতে কমপক্ষে আরও ৫ বছর লাগবে বলে তারা জানিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026