মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪

বাবা-মা হলেন হামিদ কারজাই দম্পত্তি

বাবা-মা হলেন হামিদ কারজাই দম্পত্তি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। তার স্ত্রী ভারতে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ৫৬ বছর বয়সে তিনি পুনরায় পিতা হলেন বলে এনডিটিভি জানিয়েছে।

এক বছর আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কারজাইয়ের স্ত্রী জিনাত বলেছিলেন, আফগানিস্তানে ঐতিহ্যগতভাবে ছেলে সন্তানের আকাঙ্ক্ষা বেশি থাকলেও তারা দুজনেই (কারজাই ও জিনাত) কন্যাসন্তান নিয়ে সমানভাবে সুখী। তিনি বলেছিলেন, আমাদের কাছে ছেলে বা কন্যা সন্তানের কোন পার্থক্য নেই। কন্যা সন্তান আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার।

কারজাই শ্রীলঙ্কার উদ্দেশে দুইদিনের সফরের মাঝে সংক্ষিপ্ত সময়ের জন্য ওই শহরে গেছেন স্ত্রী ও নবজাতককে দেখার জন্য। ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা কারজাই চলতি বছরের ৫ এপ্রিল দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

২০০১ সাল থেকে তিনি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে নেতৃত্ব দিয়ে আসছেন। কারজাইয়ের আগের দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে আফগানিস্তানেই জন্মগ্রহণ করেছে। তবে অজ্ঞাত শারীরিক সমস্যার কারণে তার স্ত্রী জিনাতকে বিশেষ চিকিৎসার জন্য ভারতে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছিল। মঙ্গলবার ভারতের সময় সকাল সাড়ে ৯ টার দিকে কারজাইয়ের নতুন শিশু জন্ম নেয়। দিল্লিতে আফগানিস্তানের দূতাবাস থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026