সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২১

মোবাইল সংকেত পাঠাতে চেষ্ট করেছিলেন কো-পাইলট ফারিক

মোবাইল সংকেত পাঠাতে চেষ্ট করেছিলেন কো-পাইলট ফারিক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজ এমএইচ-৩৭০ এর কো-পালইট নিখোঁজ হওয়ার পূর্বে মোবাইল ফোনে সংকেত পাঠিয়েছিলেন। রাডার থেকে উড়োজাহাজটি বিলীন হয়ে যাওয়ার আগেই বিমানের কো-পাইলট ফারিক সংকেত দিয়েছিলেন বলে সোমবার জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল এক সূত্র।

তবে যে স্থান থেকে উড়োজাহাজটি নিখোঁজ হয়েছে তার ২৫০ মাইল ভেতরে কো পাইলটের মোবাইল ফোন নেটওয়ার্ক খুঁজছিল। এ অবস্থা বিরাজ করে অন্তত ৩০ মিনিট।এর কয়েকদিন আগে বিমানটির ব্লাক বক্স এর অনুসন্ধান পাওয়া যায়। অল্প সময়ের ব্যবধানে এ তথ্য পাওয়ার পর নড়েচড়ে বসেছেন বিমান অনুসন্ধানকারীরা।গত ৮ মার্চ ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে মালয়েশীয় উড়োজাহাজ (ফ্লাইট এমএইচ৩৭০)

মালয়েশিয়া থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার ৪০ মিনিট পর ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর অনেক চেষ্টায়ও উড়োজাহাজটির কোনো ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026