বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫১

কোটিপতি কেজরিওয়াল আসলে ফকির নয়

কোটিপতি কেজরিওয়াল আসলে ফকির নয়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতে আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এক নির্বাচনী প্রচারণায় বারানসির মানুষের সঙ্গে একাত্ম হতে নিজেকে ফকির ঘোষণা করেছিলেন। বারবার নিজেকে তিনি ফকির বলে সম্বোধন করেন। অথচ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। ফকির হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করে কাশি অঞ্চলের মানুষদের বোকা বানাতে চেষ্টা করেছেন কেজরিওয়াল। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।

কেজরিওয়াল বলেছিলেন, আমি ফকির। আমার পকেটে মাত্র ৫০ রুপি আছে। অথচ, নির্বাচন কমিশনে কেজরিওয়ালের পেশ করা হলফনামা বলছে সম্পূর্ণ উল্টো কথা। হলফনামার তথ্য অনুযায়ী, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ লাখ ২৫ হাজার ৮৫ রুপি। তার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৫৮৩ রুপি। আর, ৯২ লাখ রুপি সমপরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে কেজরিওয়ালের। তার স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি রুপি। সে হিসেবে স্বামী-স্ত্রী মিলে ২ কোটিরও বেশি অর্থ-সম্পদের মালিক। কেজরিওয়াল ও তার স্ত্রীর অর্জিত ডিগ্রি ও তার পদবীর সঙ্গে এ সম্পদের কোন গরমিল নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026