শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের সাধারণ নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন (বিজেপি) এনডিএ জোট। তারা বলছে, এ বিজয় তাদের জন্য হবে নতুন যুগের সূচনা। ক্ষমতাসীন কংগ্রেস এর মধ্যে পরাজয় মেনে নেওয়ার কথা ঘোষণা করেছে। ভারতে বছরের পর বছর ধরে চলা দুর্নীতি, অর্থনীতির ধীর গতি, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সুস্পষ্ট হতাশা থেকেই নির্বাচনে ফলাফলের মোড় ঘুরে গেছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
এতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩৩৭ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিপরীতে মাত্র ৬০ আসন পেয়ে ভরাডুবি হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ