সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৬

মমতাদি‘র ঘরে মাছভাজা খেলেন শাহরুখ

মমতাদি‘র ঘরে মাছভাজা খেলেন শাহরুখ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইডেনে কিংস ইলেভেন পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার করে সদলবল দিদি মমতা ব্যানার্জির কলকাতার ৩০/বি হরিষ চ্যাটার্জি রোডের বাড়িতে গিয়ে হাজির শাহরুখ খান। শাহরুখকে বরণ করতে বাড়ির দুয়ারে নিজেই হাজির মুখ্যমন্ত্রী। পরম শ্রদ্ধায় এক ফাঁকে দিদি’র পা ছুঁয়ে আশীর্বাদও নিয়ে নিলেন বলিউড বাদশাহ।

শাহরুখ ও তার দলবলকে এ সময় মিষ্টিমুখের পাশাপাশি দিদি খাওয়ান মাছভাজাও। টুইটারে সেই মাছভাজা খাওয়ার ছবি নিজেই আপলোড করেছেন কিং খান। আইপিলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের একের পর জয়ে বর্তমানে উন্মাদনা চলছে স্যোশাল মিডিয়ায়।

এদিকে দিদির বাড়ি ঘুরে শাহরুখ টুইট করেছেন, আমার প্রিয় কেকেআর, কী অসাধারণ ছিলো তারা গত রাতে….মমতাদির সঙ্গে মাছভাজা। শাহরুখ বাড়িতে আসায় বেজায় খুশি দিদিও। ফেসবুকে লিখেছেন ম্যাচের পর শাহরুখ আমার বাড়িতে এসেছিলো। খুবই চমৎকার মুহূর্ত ছিলো। আমার শুভ কামনা শাহরুখ ও তার পরিবারের সদস্যদের প্রতি। এ সময় প্রায় ২৫ মিনিট মমতার বাড়িতে অতিবাহিত করেন শাহরুখ। বুধবার আইপিএলের ফাইনালে ওঠার পথে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে পরাজিত করে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026