বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪

ফের জঙ্গি হামলা করাচি বিমানবন্দরের কাছে

ফের জঙ্গি হামলা করাচি বিমানবন্দরের কাছে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নিরাপত্তা বাহিনীর (এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স) পরিচালিত একাডেমি লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। আজ মঙ্গলবার এই হামলা চালানো হয়। খবর রয়টার্স ও বিবিসির।

হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবান জঙ্গিরা। পাকিস্তানি তালেবান দলের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ বলেন, সরকারের বিরুদ্ধে আরও একটি সফল হামলার দায় স্বীকার করছি আমরা। আজ মঙ্গলবার মোটরবাইকে করে বন্দুকধারীদের একটি দল বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী বা এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের পরিচালিত একটি একাডেমি লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীর প্রেস উইং বলেছেন, মোটরবাইকে করে তিন থেকে চারজন বন্দুকধারী ওই একাডেমি লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এএসএফের মুখপাত্র জানান, হামলাকারীরা সংখ্যায় ছিল দুজন। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ অভিযান শুরু করেছে।

কর্মচারীদের জিম্মি করে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রস্তুতি নিয়ে হামলা শুরু করে জঙ্গিরা৷ সংঘর্ষে দুই পক্ষে ৩০ জন নিহত হয় ৷ এর এক দিন পরই আজ আবার হামলার ঘটনা ঘটল। হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে চারটি অ্যাম্বুলেন্স গেছে।

পাকিস্তানের একটি টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী তিন জঙ্গিকে ঘিরে রেখেছে। বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, সব ফ্লাইট বাতিল করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির ব্যস্ততম জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়। রাতভর সংঘর্ষের পর গতকাল সোমবার সকালে নিরাপত্তা বাহিনী বিমানবন্দরটি হামলাকারীমুক্ত ঘোষণা করে৷

তবে সকাল নয়টার দিকে বিমানবন্দরে আবার গোলাগুলির শব্দ শোনা যায়৷ সম্ভবত লুকিয়ে থাকা হামলাকারীরা দ্বিতীয় দফায় আবার সক্রিয় হয়৷ তখন নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নিলে দ্রুত পরিস্থিতি শান্ত হয়৷ অবশেষে গতকাল বিকেল চারটার দিকে ওই বিমানবন্দর আবার সচল হয়৷ এ হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান বলেছে, তাদের ওপর পাকিস্তানি ও মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা এ কাজ করেছে৷ একই সঙ্গে এর চেয়ে ভয়াবহ হামলার জন্য প্রস্তুত থাকতে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে জঙ্গিরা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026