মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৪

লাশের গন্ধে ভারি হয়ে উঠেছে দোনেৎস্ক

লাশের গন্ধে ভারি হয়ে উঠেছে দোনেৎস্ক

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে মালয়েশীয় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার তিনদিন পর প্রায় ২০০টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। গলিত-অর্ধগলিত মৃতদেহগুলো দোনেৎস্ক থেকে সরিয়ে হিমায়িত ট্রেনযোগে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে।


এদিকে ঘটনাস্থলে পৌছেছে ডাচ ফরেনসিক বিশেষজ্ঞ দল। দুর্ঘটনায় নিহত ২৯৮ জন যাত্রীর মধ্যে নেদারল্যান্ডের ছিলেন ১৮৯ জন। লাশবাহী ট্রেন নিয়ে তারা আজ বিকেলেই ঘটনাস্থল ত্যাগ করবেন।


পশ্চিমারা এই হামলার জন্য রাশিয়াকে দুষছেন। তারা বলছেন, রাশিয়ার সমর্থনপুষ্ট বিদ্রোহীরা ইউক্রেনের উড়োজাহাজ ভেবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেন সরকার রাশিয়ার দিকে আঙুল তোলার পাশাপাশি বিদ্রোহীরা লাশ নিয়ে যেতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে। ছবিতে সর্বশেষ পরিস্থিতি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026