সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩০

ভয়াবহ ভূমিধসে ভারতে নিহত ২৫: নিখোঁজ ১৬০

ভয়াবহ ভূমিধসে ভারতে নিহত ২৫: নিখোঁজ ১৬০

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের পুনে শহর থেকে ১২০ কিলোমিটার দূরে বিস্তীর্ণ অঞ্চলে গত ৪ দিনের অব্যাহত ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ২৫ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ১৬০ জনেরও বেশি। শ’ শ’ বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য স্থাপনা সম্পূর্ণ মাটিতে মিশে গেছে। বেশ কয়েকটি গ্রাম এ দুর্যোগে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

ইউনিয়ন হোম মিনিস্টার রজনাথ সিং আজ দুর্যোগ আক্রান্ত অঞ্চলসমূহ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ভূমিধস আক্রান্ত এলাকাসমূহে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। মালিন নামে একটি গ্রামে বাড়িঘরের সংখ্যা ৫০টি। এখন সেখানে মাত্র ৬টি স্থাপনা দাঁড়িয়ে রয়েছে। গ্রামের বিরাট একটি অংশের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে গেছে। আজও সেখানে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। নানা প্রতিকূলতার মধ্যে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026