শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭

পৃথিবীর আশ্চর্য সুন্দর সব ঝরনা-১

পৃথিবীর আশ্চর্য সুন্দর সব ঝরনা-১

সামিয়া হোসেন সারা: প্রকৃতির অদ্ভূত খেয়ালের আশ্চর্য সৃষ্টির মধ্যে জলপ্রপাত বা ঝরনা একটি। পৃথিবীতে এতো সুন্দর সুন্দর জলপ্রপাত আছে যে সেটা দেখলে আপনার চোখ ছানাবড়া হবে নিঃসন্দেহে। আপনার মুখ দিয়ে হয়তো আপনাআপনি বের হয়ে আসবে আহ! অদ্ভূত আর ভয়ঙ্কর সুন্দর বোধ হয় একেই বলে।

বাংলানিউজের ট্রাভেলার্স নোটবুকের পাঠকদের জন্য বিশ্বের সুন্দর জলপ্রপাতের কয়েকটি-

বাওফেং লেক, চায়না
বাওফেং লেক চায়নার একটি আকর্ষণীয় স্থান। এই সরু লেকটি চারিদিকে পাহাড় বেষ্টিত। বিশ্বের সাজানো স্বর্গ থেকে সৈন্যবাহিনীর মতো জলোপ্রপাত হয়। এখানে নৌকাভ্রমণ  করলে আপনি আকর্ষণীয় পাথর ও সবুজ গাছপালার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

অ্যাঞ্জেল ওয়াটারফল, ভেনেজুয়ালা 
পৃথিবীর অধিকাংশ ঝরনার কাছে ভ্রমণ জটিল ব্যাপার হলেও অ্যাঞ্জেল ওয়াটারফলস ভেনেজুয়ালার শীর্ষ পর্যটন কেন্দ্র। এ ঝরনাটি বিচ্ছিন্ন জঙ্গলের মধ্যে অবস্থিত। এটি উচ্চতায় ৩২১২ ফুট। এটা বিশ্বের সর্বোচ্চ অবাধ জলপ্রপাত।

পঙ্গুয়া ওয়াটারফল, ভিয়েতনাম
এই জলপ্রপাতটি ডেলেট’র একটি শক্তিশালী জলোপ্রপাত। ডেলেট থেকে ৫০কিলোমিটার দূরে পর্বতশ্রেণির মধ্যে অবস্থিত। পঙ্গুয়া ওয়াটারফলটি  উচ্চতায় ৪০মি.। এই উচ্চতা থেকে পানি যখন একটি বড় লেকে পড়ে তখন যে প্রতিধ্বনির সৃষ্টি হয় তা অনেক দূর থেকে শুনতে পাওয়া যায়।

লওয়ার লুইস রিভারফল, ওয়াশিংটন
দক্ষিণ-পশ্চিম ওয়াশিংটনের ১৫৩ কি.মি. লম্বা লওয়ার লুইস রিভারফলটি কলোম্বিয়া নদীর উপনদী। এটি কলোম্বিয়া নদীর উত্তর নির্ঝর অংশ নির্গমন করে। এই সুন্দর এবং বেশ শক্তিশালী জলপ্রপাত আসলে কম জলের সময়ে ভাল দেখায় ।

মালটনমাহ ওয়াটারফল, আমেরিকা 
মালটনমাহ ওয়াটারফল ঐতিহাসিক কলম্বিয়া নদীর হাইওয়ে বরাবর। করবেট এবং ডোডসোনের মধ্যে কলম্বিয়া নদীর ঘাট অরেগন এর দিকের এ জলপ্রপাত। দুটি ধাপে এই ঝরনা থেকে পানি ঝরে।  মালটনমাহ ওয়াটারফল অরেগন রাজ্যের সবচেয়ে দীর্ঘ জলপ্রপাত এটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026