সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭

পাঁচ হাজার কুকুর হত্যা করে চীনে জলাতঙ্ক নিয়ন্ত্রণ

পাঁচ হাজার কুকুর হত্যা করে চীনে জলাতঙ্ক নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জলাতঙ্কে মৃত্যুর ঘটনায় চীনে অন্তত ৫ হাজার কুকুর হত্যা করেছে কর্তৃপক্ষ। রোববার চীনের বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য প্রকাশ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, জলাতঙ্ক এমন এক ধরনের ভাইরাস যা প্রাণীর মাধ্যমে মানবদেহে ছড়ায়।

শিনহুয়া জানায়, গত পাঁচ বছরে জলাতঙ্কের প্রাদুর্ভাব খুবই কম ছিল। ২০০৬ সালে পূর্ব প্রদেশের শানডংয়ে এ রোগে ১৬ জন মারা যান। জলাতঙ্কের প্রাদুর্ভাব প্রতিরোধে চীনে প্রায়ই কুকুর নিধনের আদেশ দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের এমন আচরণে প্রতিবাদ করে থাকে প্রাণীদের নিয়ে কাজ করে বিভিন্ন সংগঠন। তারা ভ্যাকসিন বা বন্ধ্যাত্বের মাধ্যমে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে রাখার পক্ষে।

প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে জলাতঙ্ক রোগে চারজন ও জুলাইয়ে কুকুরের কামড়ে এক ব্যক্তি মারা যান। দেশটির বাওসন পৌর কর্তৃপক্ষ জানায়, জলাতঙ্ক বিরোধী প্রচারণায় ইউনানের দক্ষিণ-পশ্চিম প্রদেশে চার হাজার কুকুরকে হত্যা করা হয়। সেই সঙ্গে এক লাখ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026