শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২২

জাতিসংঘে প্রধানমন্ত্রী: বিরূপ জলবায়ু মোকাবেলায় লড়ছি

জাতিসংঘে প্রধানমন্ত্রী: বিরূপ জলবায়ু মোকাবেলায় লড়ছি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতিসংঘে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন। এতে দেওয়া ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপতা  মোকাবেলা করে টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের নেওয়া বিভিন্ন সুদূরপ্রসারী উদ্যোগ বিশ্ব নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।

এ সময় তিনি অনুন্নত দেশ হিসাবেও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজস্ব খাত থেকে তার সরকারের ৩৮৫ মিলিয়ন (৩৮ কোটি ৫০ লাখ ) ডলার বরাদ্দের কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে বাংলাদেশ জলবাযু পরিবর্তনের বিরূপতা মোকাবেলায় কতগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশে এখন প্রায় ৩২ লাখ পরিবার সৌরবিদ্যুত ও প্রায় ১৫ লাখ পরিবার উন্নত চুলা ব্যবহার করে। এছাড়াও বিরূপ প্রাকৃতিক পরিবেশ-সহিষ্ণু বিভিন্ন জাতের ধান উদ্ভাবনসহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদী অ্যাকশান প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে সৃষ্ট অকাল বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততার বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে বলেন, এর কারণে বাংলাদেশে খাদ্যশস্য বিশেষ করে ধান ও গম উৎপাদন হুমকির মুখে। অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, তারা চিরায়ত বংশানুক্রমিক পেশাও হারিয়ে ফেলছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026