বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:২১

রুবেলের মৃত্যুর তদন্তের দাবীতে হোম অফিস ঘেরাও কর্মসূচি পালন

রুবেলের মৃত্যুর তদন্তের দাবীতে হোম অফিস ঘেরাও কর্মসূচি পালন

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের বাঙ্গালী কমিউনিটিতে সবচেয়ে আলোচিত বিষয় আটক অবস্থায় ডিটেনশন সেন্টারে রুবেলের মৃত্যু। আর এই মৃত্যুর তদন্তের দাবীতে ব্রিটিশ হোম অফিস ঘেরাও করে মানব বন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে হাজার হাজার নারী পুরুষ। মঙ্গলবার বেলা ১ টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসুচী চলে।

হোম অফিসের বাইরে ব্রিটেনের প্রবাসী বাঙালিদের বিভিন্ন সংগঠণ এবং ব্রিটিশ ও অন্যান্য জাতির চ্যারিটি এবং মানবাধিকার সংগঠণগুলো এই মানব বন্ধন ও ঘেরাও কর্মসূচীতে হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ গ্রহণ করেন। ব্যানার ফেস্টুনে লেখা ছিলো জাস্টিস ফর রুবেল, উই ওয়ান্টস দ্য ট্রুথ। এ সময় ব্রিটেনের মূলধারার সংগঠণ মুভম্যান্ট ফর জাস্টিস, আরএমপি, বাংলাদেশীদের সংগঠণ ভয়েস জাস্টিস ছাড়াও প্রায় অর্ধশতাধিক ব্যানারে হাজারো লোকসমাগম হয়।

সমাবেশ শেষে জাস্টিস ফর রুবেল ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল হোম অফিসে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে সুস্পষ্টভাবে দুটি দাবী তুলে ধরা হয়েছে, আর তাহলো-০১) রুবেলের মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করা এবং ০২) তদন্তের ভিত্তিতে যদি কোন কর্মকর্তা বা দায়িত্বরত কারো কোন অবহেলা পরিলক্ষিত হয়, তাহলে সেই কর্মকর্তাকে আইনের হাতে নিয়ে আসা। হোম অফিসের দক্ষিণ গেটের পূর্ব প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত পুরো রাস্তা ও প্যাসেজ প্রবাসীদের দ্বারা ১ ঘন্টারও কিছু সময় পর্যন্ত ব্যানার হাতে সারিবদ্ধভাবে শান্তি পূর্ণ অবস্থান করতে দেখা যায়। মূলধারার অনেক মিডিয়া এবং রাজনৈতিক ও মানবাধিকার কর্মী সহ এমনেস্টির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

ব্রিটেনে রুবেলের পারিবারিক সূত্রে জানা যায়, তারা এখন অপেক্ষা করছেন পোস্টমর্টেম রিপোর্টের দ্বিতীয় অপিনিয়নের। দ্বিতীয় অপিনিয়ন পাওয়ার পর তারা তাদের কর্মপন্থা নির্ধারন করবেন আইনজীবীদের সাথে পরামর্শ করে। এদিকে হোম অফিস বলছে, তারা তাদের আগের বক্তব্যে অটুট। হোম অফিস আগেই জানিয়েছিলো রুবেল আত্মহত্যা করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026