সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩

আরও ৪৪ বাংলাদেশী ফিরছেন থাইল্যান্ড জেল থেকে

আরও ৪৪ বাংলাদেশী ফিরছেন থাইল্যান্ড জেল থেকে

নিউজ ডেস্ক: থাইল্যান্ডে আটকা পড়া আরও ৪৪ বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে আজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, গত কয়েক মাসে ১৮৯ বাংলাদেশীকে থাইল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এখনও যারা আটক রয়েছেন তাদের বিষয়ে দূতাবাস জানায়, দেশটিতে আটক সব নাগরিককেই নিরাপদে দেশে ফেরত পাঠাতে দূতাবাস ও মন্ত্রণালয়ের সমন্বিত তৎপরতা অব্যাহত রয়েছে। তবে থাইল্যান্ডে আর কত বাংলাদেশী আটক রয়েছেন সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, চলতি মাসে প্রথম দফায় (১২ই সেপ্টেম্বর) ১৬ এবং দ্বিতীয় দফায় (২০শে সেপ্টেম্বর) ২০ বাংলাদেশীকে সরকারি ব্যাবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026