শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৭

নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড প্রত্যাহার করবে সাড়ে ৮ লাখ গাড়ি

নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড প্রত্যাহার করবে সাড়ে ৮ লাখ গাড়ি

ফোর্ডের লিংকন এমকেজেড মডেলের গাড়ি। ছবিটি গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি থেকে তোলা। ছবি: এএফপিফোর্ডের লিংকন এমকেজেড মডেলের গাড়ি। ছবিটি গতকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি থেকে তোলা। ছবি: এএফপি

নিউজ ডেস্ক: মার্কিন বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান ফোর্ড উত্তর আমেরিকার বাজার থেকে আট লাখ ৫০ হাজার গাড়ি প্রত্যাহার করবে। এয়ার ব্যাগে ত্রুটি থাকায় উত্তর আমেরিকার কয়েকটি দেশ থেকে এসব গাড়ি প্রত্যাহার করা হবে। ফোর্ডের বরাত দিয়ে গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এ তথ্য জানানো হয়।

ফোর্ড জানায়, দুর্ঘটনার সময় এয়ার ব্যাগ যথাযথভাবে কাজ করতে না পারে, এমন আশঙ্কায় এসব গাড়ি প্রত্যাহার করা হবে। ২০১৩-১৪ সময়ে তৈরি করা ফোর্ডের সি-ম্যাক্স, ফিউশন, এসকেইপ ও লিংকন এমকেজেড মডেলের এসব গাড়ি প্রত্যাহার করা হবে।

ফোর্ড জানায়, ডিলাররা বিনা মূল্যে এ সমস্যা সমাধান করতে পারবেন। যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ ৪৫ হাজার, কানাডা থেকে ৮২ হাজার ও মেক্সিকো থেকে ২০ হাজার গাড়ি প্রত্যাহার করা হবে। এর আগে গত সপ্তাহে ফোর্ডের প্রতিদ্বন্দ্বী জেনারেল মোটরস ব্রেকে ত্রুটি থাকার কারণে দুই লাখ ২০ হাজারের বেশি গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026