সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৩

বিবিসি আর্টস নিয়ে আসছে বিশেষ প্রোগ্রাম

বিবিসি আর্টস নিয়ে আসছে বিশেষ প্রোগ্রাম

নিউজ ডেস্ক: সংবাদ সম্প্রচারের পাশাপাশি বিবিসি শৈল্পিক দিককে বিশেষ গুরুত্ব প্রদানের কথা ঘোষণা করেছে। বিবিসি’র মহাপরিচালক টনি হল বলেন, শিল্প সকলের জন্য এবং এখন থেকে বিবিসি আর্ট হবে আমাদের কর্মকান্ডের হৃদপিন্ড।

ইতোমধ্যে টেইট পরিচালক স্যার নিকোলাস সেরোটা এবং ন্যাশনাল থিয়েটারের পরিচালক স্যার নিকোলাস  হিটলারকে পরামর্শকের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছে বিবিসি। গ্লিন্ডেবর্ণ এবং শেকস্পিয়ার্স গ্লোব-এর পরিবেশনাও সম্প্রচার করবে বিবিসি। বিবিসি’র কাভারেজ একটি সিঙ্গেল স্ট্র্যান্ড অর্থাৎ বিবিসি আর্টস-এর আওতাধীন থাকবে, যা টিভি, রেডিও এবং বিবিসি’র আই-প্লেয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইন সংযুক্ত থাকবে।

সম্প্রতি স্যাম ওয়ানামেকার প্লেহাউসে শেক্সপিয়ার্স গ্লোব-এর প্রথম পরিবেশনা সুবিখ্যাত নাটক দ্য ভাচেস অব মালফি সম্প্রচারিত হয়। এতে সাবেক বন্ড গার্ল গেমা আর্থারটন নাম ভূমিকায় অভিনয় করেন। বিবিসি আর্ট আগামী মে মাসে ‘হে লিটারারি ফেস্টিভ্যাল’ থেকে সরাসরি ‘ওয়ান শো’ সম্প্রচার করবে। এছাড়া হলো ক্রাউন টিম পরিবেশন করে যাবে শেক্পিয়ারের সুবিখ্যাত হেনরী সিক্স এবং রিচার্ড থ্রি’র নাট্যরূপ। বিবিসি’র আই প্লেয়ারে মাধ্যমে অন লাইন বিবিসি টু সিরিজ দ্য স্টোরি অব উইমেন এন্ড আর্টের পাশাপাশি ম্যান বুকার ও রিবা স্টার্লিলং স্থাপত্য পুরস্কার বিজয়ীদের অনুষ্ঠান সম্প্রচার করবে।

সম্প্রতি লন্ডনস্থ বিবিসি  ব্রড কাস্টিং হাউস-এ অভিনেতা আর্থারটন লেনি হেনরী ও টম হলান্ডারের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিবিসির এসব পরিকল্পনার কথা প্রকাশ করা হয়। ‘দ্য ডাচেজ অব মালফি’র টিভি সংস্করণ প্রসঙ্গে আর্থারটন বলেন, আমরা এ জন্য রোমাঞ্চিত বোধ করছি যে আমরা নাটকটির একটি কপি পেয়েছি যার দ্বারা আমরা বিশ্ব ও বিশ্ববাসীকে এমন কিছু প্রদর্শন করেছি যা তারা আগে দেখেননি। এটা টিম ওয়ার্কের চমৎকার দৃষ্টান্ত। অনুষ্ঠানে বিবিসি’র আর্ট কাভারেজের উপর টনি হলের উদ্ভাবনী ও ভবিষ্যতে পরিকল্পনার বিষয় তুলে ধরা হয়।

রয়েল ওপেরা হাউস-এর সাবেক প্রধান নির্বাহী লর্ড হল বলেন, আমরা বিশ্বে সর্ববৃহৎ শিল্প সম্প্রচারকারী, কিন্তু আমাদের উদ্দেশ্য আরো ভালো করা। আমরা বিবিসি’তে শিল্পের সাথে দেশের মহান শিল্পী, পারফর্মার ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গুলোকে যুক্ত করবো যা অতীতে কখনো ঘটেনি। তিনি আরো বলেন, আমি চাই বিবিসি নিউজ-এর সাথে বিবিসি আর্টস এবং বিবিসি মিউজিক গৌরবের সাথে পরিচালিত হোক। তিনি বলেন শিল্প প্রকৃতপক্ষে এমন একটি বিষয়, যা কোন অভিজাত কিংবা কোন ক্ষুদ্র সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026