তবে নিউইয়র্ক টাইমস বলছে, দীর্ঘমেয়াদী মুনাফার লক্ষ্যে প্রতিষ্ঠান পুর্নগঠনের পরিকল্পনার অংশ হিসেবে বার্তাকক্ষের প্রায় ১০০ কর্মীকে ছাঁটাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাঁটাইয়ের এ তালিকায় পড়ে গেছেন বার্তাকক্ষের নিম্ন পর্যায় থেকে সম্পাদকীয় এবং বাণিজ্যিক কার্যক্রমের কর্মীরা। তবে প্রতিষ্ঠানের কৌশলী প্রস্তাবে কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে না দেয়, তাহলে কর্তৃপক্ষ চিহ্নিত কর্মীদের ক্ষতিপূরণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে বিদায় করে দেবে।নিউইয়র্ক টাইমস কর্মকর্তারা বলেন, সহকর্মীদের জন্য বেদনাদায়ক হলেও খরচ নিয়ন্ত্রণে এবং ভবিষ্যতে ডিজিটাল নিউইয়র্ক টাইমসে বিনিয়োগ অব্যাহত রাখতে আমাদের এরকম কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন ।অবশ্য বার্তাকক্ষের কর্মীদের পাঠানো পৃথক চিরকুটে পত্রিকার নির্বাহী সম্পাদক ডিন বাকোয়েট দাবি করেন, ছাঁটাইয়ের বিষয়টি পুর্নবিবেচনার জন্য তিনি জোরালো প্রচেষ্টা করবেন।।
গত ছয় বছর ধরে বিভিন্ন সময় কর্মী ছাঁটাই করেছে নিউইয়র্ক টাইমস। ২০০৮ সালে ১০০, ২০০৯ সালে আরও ১০০ এবং গত বছরের শুরুতে ৩০ জ্যেষ্ঠ কর্মীকে ছাঁটাই করে ঐতিহ্যবাহী পত্রিকাটি।