সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৫

যুক্তরাষ্ট্রের আদালতে অমিতাভকে তলব

যুক্তরাষ্ট্রের আদালতে অমিতাভকে তলব

যুক্তরাষ্ট্রের আদালতে অমিতাভকে তলব

আন্তর্জাতিক ডেস্ক: বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে তলব করেছে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ফেডারেল কোর্ট। ভারতে ১৯৮৪ সালের নভেম্বরে দাঙ্গার সময় শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘর্ষের উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সমন জারি করা হয়।নিজের দুই শিখ দেহরক্ষী দ্বারা ১৯৮৪ সালের ৩১ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধী নিহত হন। এরপর অমিতাভ খুন ক্যা বদলা খুন (রক্তের বদলে রক্ত) স্লোগান দিয়ে সমালোচিত হন। পরে ভারতে শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। এই অভিযোগেই অমিতাভকে তলব করেছে যুক্তরাষ্ট্র।ফেডারেল রুলস অব সিভিল প্রসিডিউর অনুযায়ী, সমনের জবাব দেওয়ার জন্য বচ্চনের হাতে ২১ দিন সময় রয়েছে। নিউইয়র্ক ভিত্তিক সংগঠন শিখ ফর জাস্টিস (এসএফজে) এর অভিযোগের প্রেক্ষিতে এ সমন জারি করা হয়। ৩৫ পৃষ্ঠার অভিযোগে বলা হয়, ইন্ধিরা গান্ধী হত্যাকাণ্ডের পর বচ্চনের উস্কানিতে দেশব্যাপী শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026