সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭

চলচ্চিত্রে তসলিমা নাসরিন

চলচ্চিত্রে তসলিমা নাসরিন

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে এবার ভারতে তৈরি হচ্ছে সিনেমা। তার জীবনী নিয়ে নির্বাসিত নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন কলকাতার খ্যাতনামা অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী। নির্বাসিত সিনেমায় নিজের স্বদেশভূমি আর লেখার জগত ছেড়ে দূরে থাকা তসলিমা নাসরিনের নির্বাসিত জীবনের গল্পই তুলে ধরা হয়েছে।
ছবিটি পরিচালনার পাশাপাশি এতে লেখিকা তসলিমা তাসরিনের চরিত্রে অভিনয়ও করেছেন চূর্ণী। কলকাতা ও সুইডেনে শুটিং সম্পন্ন হওয়া এই ছবিটির প্রিমিয়ার সম্প্রতি মুম্বাই চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে পরিচালক চূর্ণী জানান, তসলিমা নাসরিনের সম্মতি নিয়েই তাঁর নির্বাসিত জীবনী ও তাঁর প্রিয় সঙ্গী বিড়াল, এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে। তবে এই ছবিতে একটি বারও তসলিমার নাম উচ্চারিত হয়নি। এ সম্পর্কে চূর্ণী জানান, তসলিমার চরিত্রে আমি অভিনয় করলেও তাঁর নাম একবারের জন্যও উচ্চারিত হয়নি। অথচ তিনিই কাহিনির মূলে। তাঁকে ও তাঁর বিড়ালকে নিয়েই কাহিনি আবর্তিত। কিন্তু তিনি নামহীন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026