মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭

বিশ্বের ক্ষমতাধর ব্যাক্তিরা

বিশ্বের ক্ষমতাধর ব্যাক্তিরা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পৃথিবী নামক এই গ্রহে বর্তমানে ৭২০ কোটি মানুষের বসবাস। আর এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে ৭২ জনই মূলত পৃথিবীকে চালনা করছে। আর প্রতিবছরের মতো সেই তালিকাটিই তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফোর্বস

 এই তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর টানা দ্বিতীয়বারের মতো দ্বিতীয় হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে দুইবছর বিশ্বের সবচে ক্ষমতাধর ব্যক্তির তকমাটি ছিল ওবামার দখলেই।

ফোর্বসের সম্পাদকেরা, উপদেষ্টাগণ শত শত মনোনীত ব্যক্তির তালিকা থেকে ৭২ জনকে নির্বাচন করেছেন। সাময়িকীটির অনলাইন ভার্সনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ইউক্রেইন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রবল বাধার মুখেও পুতিনের রাজনৈতিক অভিলাষই একঅর্থে পূরণ হয়েছে। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার পরও সবকিছু শক্ত হাতেই মোকাবিলা করছেন পুতিন। এসবকিছুই তাকে বিশ্বের সবচে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে। সাবেক কেজিবি কর্মকর্তা পুতিন ১৪ বছরের শাসনকালে রাশিয়ার ওপর নিজের কর্তৃত্ব প্রতিনিয়ত সংহত করে গেছেন।

অন্যদিকে দীর্ঘদিন ধরে বিশ্বের অর্থনীতিতে শীর্ষস্থানে থাকলেও সম্প্রতি চীনের কাছে অবস্থান হারায় ওবামার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র। এসব বিবেচনায় তার একধাপ অবনমন হয়েছে। আর সর্বশেষ অভ্যন্তরীণ রাজনীতিতেও মধ্যবর্তী নির্বাচনে প্রতিপক্ষ রিপাবলিকানদের কাছে হেরে যায় ওবামার ডেমক্রেটিক পার্টি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংচীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ফোর্বসের তালিকায় ‘সবচেয়ে ক্ষমতাধর’ ৭২ ব্যাক্তির মধ্যে তিন নম্বরে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পোপ ফ্রান্সিস আছেন চার নম্বরে। আর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল রয়েছেন পাঁচ নম্বরে। আর টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ রয়েছেন ৩১ নম্বরে।

তালিকায় ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন ১৫ নম্বরে। এছাড়া ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ও লক্ষ্মী মিত্তাল রয়েছেন যথাক্রমে ৩৬ ও ৫৭ নম্বরে। আর মাইক্রোসফটের নয়া প্রধান নির্বাহী সত্য নাদেল্লা রয়েছেন ৬৪ নম্বরে।

পোপ ফ্রান্সিসপোপ ফ্রান্সিস
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলজার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল

তালিকায় বিশ্বের শীর্ষধনী বিল গেটস রয়েছেন ৭ নম্বরে। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী স্বদেশি মাইক জাকারবার্গ রয়েছেন ২২ নম্বরে। অ্যাপলের প্রধান নির্বাহী টিমোথি কুক রয়েছেন ২৫ নম্বরে। ক্ষমতায় না থেকেও প্রভাবশালী ব্যক্তি হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন রয়েছেন তালিকার ৪৪ নম্বরে।

ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়া উগ্রপন্থী সুন্নি গোষ্ঠী আইএস’র প্রধান নেতা আবু বকর আল বাগদাদিকেও এই তালিকায় স্থান দেয়া হয়েছে। তিনি রয়েছেন ৫৪ নম্বরে।

সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ রয়েছেন ১১ নম্বরে। আর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি হোসেইনি-খামেনি রয়েছেন তালিকার ১৯ নম্বরে। আর মিশরের সেনাশাসক থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া আবদেল আল সিসি রয়েছেন তালিকার ৫১ নম্বরে।

বিল গেটসবিল গেটস

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রয়েছেন তালিকার ৪৯ নম্বরে। আর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে রয়েছেন তালিকার ৬৩ নম্বরে।

মিডিয়া মুঘলখ্যাত রুপার্ট মারডক ও তার পরিবার রয়েছেন তালিকার ৩২ নম্বরে।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সফল ও ক্ষমতাবানদের নিয়ে এই তালিকা প্রকাশ করে থাকে ফোর্বস ম্যাগাজিন। এবারের তালিকায় নারী আছেন মাত্র নয় জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026