সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬

পাকিস্তানে জুনায়েদ জমশেদের বিরুদ্ধে ব্লাসফেমি মামলা দায়ের

পাকিস্তানে জুনায়েদ জমশেদের বিরুদ্ধে ব্লাসফেমি মামলা দায়ের

 আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মামলা হয়েছে পাকিস্তানের সাবেক এক পপ সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে। তার নাম জুনায়েদ জামশেদ। এক সময় সে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এ খবর দিয়েছে বিবিসি।

অভিযোগ উঠেছে যে, মহানবী (সা.)-এর একজন স্ত্রী সম্পর্কে মানহানিকর মন্তব্য করেছে সে। তা ধারণ করা হয়েছে ক্যামেরায়। তাতে দেখা যাচ্ছে নবীজি (সা.) এর ছোট স্ত্রী আয়েশা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে সে। জুনায়েদ জামশেদ একটি সুন্নি মুসলিম সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তি। তার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে যায় এবং অপর একটি সুন্নি গ্রুপ তার বিরুদ্ধে ইসলামের অবমাননা বা ব্লাসফেমি মামলা দায়ের করে।

এর পরপরই জামশেদ আরো একটি ভিডিও ছেড়েছে, যেখানে সে তার মন্তব্যের জন্যে ক্ষমা চেয়েছে। ব্লাসফেমি আইন পাকিস্তানে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই অভিযোগ করে থাকে যে, ব্যক্তিগত স্বার্থে সংখ্যালঘু ও দরিদ্রের বিরুদ্ধে এই আইনটি প্রয়োগ করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026