সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬

বাংলাদেশের ভিতর দিয়ে যাতায়াত ও পণ্য পরিবহন রুট চায় ত্রিপুরা

বাংলাদেশের ভিতর দিয়ে যাতায়াত ও পণ্য পরিবহন রুট চায় ত্রিপুরা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বাংলাদেশের ভিতর দিয়ে যাতায়াত ও পণ্য পরিবহনের রুট চায় ত্রিপুরা। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানাবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। নরেন্দ্র মোদি যেন এক্ষেত্রে বাংলাদেশকে রাজি করাতে পদক্ষেপ নেন সে আহ্বান জানাবেন তিনি।

তিনি বলেছেন, এক্ষেত্রে বাংলাদেশ সরকারকে রাজি করাতেই হবে। গতকাল বার্তা সংস্থা আইএএনএস-এর উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন নিউ কেরালা। এতে বলা হয়, মানিক সরকার সোমবার রাতে আগরতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, মানুষ ও জিনিসপত্র ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পৌঁছানোর জন্য বাংলাদেশের চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দরের সুবিধা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ২৯শে নভেম্বর উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে ৪ দিনের সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

এ সফরে তিনি আসাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুণাচল রাজ্যে যাবেন। মানিক সরকার তখন বিষয়টি তুলে ধরবেন মোদির কাছে। এ বিষয়ে মানিক সরকার বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনার পর ভারত বাংলাদেশের ওই দু’টি বন্দরের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে পারে। তিনি বলেন, খাদ্যশস্য ভারি যন্ত্রপাতি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পরিবহনে চট্টগ্রাম ও আশুগঞ্জ বন্দর ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারকে রাজি করাতেই হবে।

তিনি বলেন, ১লা ডিসেম্বর ত্রিপুরার মন্ত্রীদের সঙ্গে বৈঠকের কথা নরেন্দ্র মোদির। তখন তিনি এ বিষয়টি তার কাছে তুলে ধরবেন। বাংলাদেশ যদি তার নৌবন্দর ও স্থল রুট ব্যবহারে অনুমতি দেয় তাহলে তাতে ভারতের পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো উপকৃত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026