স্বদেশ জুড়ে: আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী অন্তবর্তীকালীন সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আলোচনা হবে অন্তর্বর্তী সরকার নিয়ে। আর এ সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ কথাগুলো বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া বুঝতে পেরেছেন সরকার নৈরাজ্য দমনে যেমন কঠোর হতে পারে, তেমনি আবার কোমলও হতে জানে। এখন তিনি বুঝতে পেরেছেন আলোচনা ছাড়া সমাধান সম্ভব নয়। আর তিনি তো নিয়মিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কাছ থেকে মাসোহারা নেন। আইএসআই’র সর্বশেষ ট্যাবলেট ছিল ৪৮ ঘণ্টার আল্টিমেটাম। তাদের এ ষড়যন্ত্র হাওয়ায় মিলিয়ে গেছে। বিএনপি-জামায়াত কোরআন শরীফ পুড়িয়ে সেনাবাহিনীকে উস্কে দিয়ে ক্ষমতায় যেতে পারবে না মন্তব্য করে তিনি বলেন, “তারা দেশকে ষড়যন্ত্রের মাধ্যমে তালেবান, পাকিস্তান বানাতে চান। এটা সবাই বুঝতে পেরেছে। এ জন্য বিশ্ববাসী তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।”
কঠোর সমালোচনা করে তিনি আরো বলেন, থালেদা দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তবে আমার সন্দেহ আছে তারমধ্যে আদৌ দেশপ্রেম আছে কি না
Leave a Reply