সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪

ভারত ছাড়ছেন ধর্ষিত বাংলাদেশি ছাত্রী

ভারত ছাড়ছেন ধর্ষিত বাংলাদেশি ছাত্রী

নিউজ ডেস্ক: ভারতের বিশ্বভারতীতে ধর্ষিত বাংলাদেশি ছাত্রী দেশে ফিরছেন বলে বিবিসি বাংলা জানিয়েছে। ওই ছাত্রী কবিগুরু প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন, ওই গবেষকও একজন বাংলাদেশি।

রোববার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ওই ছাত্রীর বাবা বাংলাদেশ থেকে গিয়ে বিশ্বভারতীর পাঠভবনের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে পুলিশের কাছে যান। সেখানে তার মেয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল ওয়ার্ক বিষয়ে পড়াশোনা শেষ করে গবেষণারত ওই বাংলাদেশি তার আপত্তিকর ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে একাধিককার ধর্ষণ করেন।

ওই গবেষক ছাত্রীটির পূর্বপরিচিত। ভর্তির সময় তাকে মেয়ের স্থানীয় অভিভাবক করেছিলেন তার বাবা। পুলিশ ইতোমধ্যে ওই গবেষককে আটক করেছে। তবে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ ইতোমধ্যে তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। পুলিশ তার মোবাইল ফোন, ল্যাপটপ, পেন ড্রাইভ প্রভৃতি বাজেয়াপ্ত করেছে।

শান্তিনিকেতন যে মহকুমার অধীন, সেই বোলপুরের মহকুমা পুলিশ কর্মকর্তা সূর্যপ্রতাপ যাদব বিবিসি বাংলাকে বলেছেন, বিশ্বভারতীর ছাত্রী নিবাস ছেড়ে এখন বাবার সঙ্গে রয়েছেন ওই ছাত্রী। কাল (সোমবার) ম্যাজিস্ট্রেটের কাছে তার গোপন জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। আর তার পরেই বাবার সঙ্গে নিজের দেশে ফিরে যাবেন ওই ছাত্রী। বিশ্বভারতী কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এই বিশ্ববিদ্যালয়ে এর আগেও ছাত্রীরা যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। গত সেপ্টেম্বর মাসে ভারতের অন্য রাজ্য থেকে পড়তে আসা এক ছাত্রীও তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ তোলেন। সেই ছাত্রীও পরে বিশ্বভারতী ছেড়ে চলে গেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026