সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মেয়ে শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের অকুতোভয় কিশোরী পাকিস্তানের মালালা ইউসুফ জাই (১৭)।নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার আগে মালালা বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার ভবিষ্যত ইচ্ছার কথা।

মালালা বললেন, তিনি রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চান। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। নোবেল জয়ী এ কিশোরী বলছিলেন, আমি আমার দেশের সেবা করতে চাই এবং আমার স্বপ্ন হচ্ছে আমার দেশ উন্নত দেশে পরিণত হবে এবং প্রতিটি শিশু পড়ালেখার অধিকার পাবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বৃটেনে পড়াশোনা শেষ করার পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আকাক্ষা লালন করতে পারেন বলে মন্তব্য করেন। মালালা বলেন, যদি আমি রাজনীতি এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মাধ্যমে আমার দেশকে সবচেয়ে ভালোভাবে সেবা করতে পারি, সেক্ষেত্রে আমি অবশ্যই সেটাকে বেছে নেবো। বেনজীর ভুট্টো তার অনুপ্রেরণা বলে জানান মালালা ইউসুফ জাই।

২০০৭ সালে হত্যাকান্ডের রশিকার হওয়ার পূর্ব পর্যন্ত দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেছিলেন বেনজীর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026