সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১২

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৮: নিখোঁজ শতাধিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৮: নিখোঁজ শতাধিক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে অন্ততপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছেন শতাধিক। পুলিশ ও সেনাসহ শত শত উদ্ধারকারী মাটির নিচে চাপা পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইন্দোনেশিয়ার ঋতুভিত্তিক আকস্মিক বন্যা ও ভূমিধস একটি নৈমিত্তিক ঘটনা। বিবিসি বলছে, জাভার মধ্যাঞ্চলে জেম্বলাঙ গ্রামের কাছে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের এই ঘটনা ঘটে।

দেশটির দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারী দল ৪০ জনকে হাসপাতালে নিয়ে গেছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। দুর্যোগ সংস্থা জানিয়েছে, শত শত বাড়িঘর ভূমিধসে ধ্বংস হয়ে গেছে। সংস্থাটির মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো বলেন, অবস্থা বেশ গুরুতর। রাস্তার ওপর থেকে মাটি সরানোর জন্য আমাদের ভারী যন্ত্রপাতির প্রয়োজন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026