শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঔদ্ধাত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য আওয়ামীলীগ।
গত ১৯ডিসেম্বর লন্ডন সময় বিকেল দুইঘটিকায় ইষ্ট লন্ডনের একটি সেন্টারে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তারেক রহমানের প্রতি ইউকে আওয়ামীলীগের পক্ষ থেকে লিখিত বক্তব্যে এই এই আহবান জানানো হয়। লিখিত বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হয় তারেক রহমানের কুরুচিপূর্ণ বক্তব্যের দাতভাঙ্গা জবাব ও নোংরা আচরনের নিন্দা জানাতে এই সাংবাদিক সম্মেলন। লিখিত বক্তব্যে আরো বলা হয় তারেক রহমান শুধু শারিরিক ভাবেই অসুস্থ নয় মানসিক ভাবেও অসুস্থ।
একজন পলাতক আসামী হিসেবে তারেক রহমান মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তারেক রহমান হাওয়া ভবন সৃষ্টি করে দেশ ও জাতির সম্পদ লুটপাট করে পাচার করেছে, পাচারকৃত সম্পদ নিয়ে পলাতক আসামীর মস্তিস্ক বিকৃতিরই কথা। তারেক রহমান শিষ্টাচার বহির্ভূত ভাবে জাতির জনক সম্পর্কে যে কটুক্তি করেছেন জাতি তা মেনে নিতে পারেনা। তার দেশদ্রোহী বক্তব্যের জন্যে তাঁকে মূল্য দিতে হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সুলতান মাহমুদ শরীফ, হরমুজ আলী, আনোয়ারুজ্জামান চৌধুরী ও ব্যারিষ্টার হাফিজুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন তারেক রহমান একাধিক মামলার একজন পলাতক আসামী, বুটেনের সাথে আমাদের চুক্তি রয়েছে, তাঁকে দেশে ফিরিয়ে নেবার কুটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশাবাদি অচিরেই তাঁকে দেশে ফিরিয়ে নেয়া সম্ভব।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন তারেক রহমান বিগত তত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে মুচুলেকা দিয়ে লন্ডন এসছিলেন। সেবিষয়টিও আমরা ভেবে দেখছি। কেউ যাতে ইতিহাস বিকৃতি করে পার পেতে নাপারে সেজন্যে আগামী সংসদ অধিবেশনে আইন আসছে।
তার ইতিহাস বিকৃতি প্রমান করে তিনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন, তিনি স্বাধীনতা বিরুধীদের পক্ষে অবস্থান নিয়েছেন। তারেক রহমানের এহেন আচরণে প্রমাণ করে তিনি লন্ডনে বসে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষঢ়যন্ত্র করছেন। জাতির জনক বাংলাদেশ নামক দেশের জন্ম দিয়েছিলেন বলেই জিয়া পরিবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্মসম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহসভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি সামসুদ্দিন মাষ্টার, সহসভাপতি হরমুজ আলী, সহসভাপতি এম এ রহিম সিআইপি, যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রান ও পূনর্বাসন সম্পাদক হাবিবুর রহমান হাবিব,যুক্তরাজ্য যুবলীগ যুগ্মসম্পাদক জমাল আহমদ খানঁ, প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, শিল্পও বানিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ, মহিলা বিষয়ক সম্পাদক মেহের নিগার চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হাফিজুর রহমান মিনার, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহসভাপতি আঞ্জুমানয়ারা অঞ্জু, ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ছুরুক আলীও যুক্তরাজ্য যুবলীগ, ছাত্রলীগ ও আইনজীব পরিষদের নেতৃবৃন্ত উপস্থিত ছিলেন