শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১৮

ভিসার আবেদন ফি বাড়ালো ভারত

ভিসার আবেদন ফি বাড়ালো ভারত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ভারতীয় ভিসার আবেদন ফি বাড়ানো হয়েছে। ৪০০ টাকার পরিবর্তে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর জন্য আবেদন ফি ৬০০ টাকা এবং সিলেট ও খুলনার ফি ৭০০ টাকা করা হয়েছে। একইসঙ্গে ভিসা ফরম পূরণের ক্ষেত্রেও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। গত সোমবার বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এজেন্ট স্টেইট ব্যাংক অব ইন্ডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে ধানমন্ডির ২ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়িতে (ধানমন্ডি সেন্টার) নতুন এ ‘ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি) যাত্রা শুরু করবে। সেখানে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে।

আর ভিসা দেয়া হবে বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত। অপরদিকে ঢাকার গুলশান ও মতিঝিলে দুটি ভিসা এপ্লিকেশন সেন্টার চালু থাকবে। গুলশান সেন্টারে একটি বিশেষ কাউন্টার খোলা হচ্ছে যেখানে জরুরি চিকিৎসা ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে। এছাড়া চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে একটি করে ভিসা এপ্লিকেশন সেন্টারের মাধ্যমে সব ধরনের ভিসার আবেদন কার্যক্রম পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জানুয়ারি থেকে আবেদনকারীর ছবি দেয়ার নিয়ম বদলে যাচ্ছে। আবেদনকারীকে ছবি স্ক্যান করে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। একইসঙ্গে আবেদনকারীদের সঠিক ক্যাটাগরিতে আবেদন করতে এবং আসল ও পূর্ণাঙ্গ নথিপত্র জমা দিতে বলা হয়েছে। তা নাহলে কর্তৃপক্ষ ওই আবেদন গ্রহণ করবে না।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026