শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২২

মালয়েশিয়ায় নির্মাণ সাইটে দুর্ঘটনায় ২ বাংলাদেশী নিহত

মালয়েশিয়ায় নির্মাণ সাইটে দুর্ঘটনায় ২ বাংলাদেশী নিহত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মালয়েশিয়ার একটি নির্মাণ সাইটে দুর্ঘটনায় ২ বাংলাদেশী শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ শ্রমিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমপাং এলআরটি বর্ধিত অংশের নির্মাণ প্রকল্পের একটি নির্মাণাধীন অবকাঠামো ধসে পড়লে, হতাহতের এ ঘটনা ঘটে। বাংলাদেশীদের একজনের নাম মোহাম্মদ সুমন মোল্লা এবং তার বয়স ৩০-এর কোঠায় বলে জানা গেছে।

তবে বাংলাদেশের কোন বিভাগে ও জেলায় তার বাড়ি, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। নিহত অপর বাংলাদেশীর পরিচয় এখনও জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন এশিয়া ওয়ান। গতকাল স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে কামপাং কুয়ালা সুঙ্গাই বারু এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সেলাঙ্গরের দমকল বাহিনী ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এক বাংলাদেশী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। অপর বাংলাদেশীর মৃতদেহ উদ্ধার করা হয় রাত ১টা ৫ মিনিটে। হতভাগ্য ওই দুই শ্রমিকের লাশ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026