শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৯

যুক্তরাষ্ট্রে মুখোমুখি দুই ট্রেনে সংঘর্ষে

যুক্তরাষ্ট্রে মুখোমুখি দুই ট্রেনে সংঘর্ষে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কানেকটিকাট অঙ্গরাজ্যে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাচ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। কমপক্ষে ২৫০ যাত্রী ছিলেন র্দূঘটনা কবলিত ট্রেন দুটিতে বলে জানা যায়।

নিউ হ্যাভেন থেকে নিউ ইয়র্কগামী একটি মেট্রো-নর্থ ট্রেন গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। দুর্ঘটনার কারণে নিউ ইয়র্ক ও বোস্টনের মধ্যে ট্রেন চলাচলের রুটটি আপাতত বন্ধ রয়েছে।

জানা যায়, একটি ট্রেনের সামনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। তবে এত বড় একটি দুর্ঘটনায় কেউ নিহত না হওয়ায় ও গুরুতর আহতের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: বিবিসি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026